Strawberry Group | Topic Five, Byte Part

T5, Byte Part ( 1 )

  • INTRODUCTION TO THE BASH SHELL
INTRODUCTION TO THE BASH SHELL
SHELL BASICS

shell prompt-এ দেওয়া প্রতিটি কমান্ড সাধারণত তিনটি অংশে বিভক্ত হয়:

  • কমান্ড বলতে বোঝায় সেই প্রোগ্রামের নাম যেটি চালানো হবে।
  • কমান্ডের পরে একটি বা একাধিক অপশন দেওয়া যেতে পারে, যা কমান্ডের আচরণ বা কার্যপদ্ধতি পরিবর্তন করে।
  • অপশন সাধারণত একটি বা দুটি ড্যাশ দিয়ে শুরু হয় (যেমন: -a বা –all), যেন এগুলোকে আর্গুমেন্ট থেকে আলাদা করে চেনা যায়।
  • কমান্ডের পরে থাকা আর্গুমেন্ট বলতে সেই বস্তু বা টার্গেটকে বোঝায়, যার উপর কমান্ডটি কাজ করবে।

উদাহরণ:

usermod -L user01

এই কমান্ডে:

  • usermod → এটি মূল কমান্ড, অর্থাৎ কোন প্রোগ্রাম চালানো হচ্ছে
  • -L → এটি একটি অপশন, যা নির্দেশ দেয় যে ব্যবহারকারীর পাসওয়ার্ড লক করতে হবে
  • user01 → এটি একটি আর্গুমেন্ট, অর্থাৎ যেই ব্যবহারকারীর উপর কমান্ডটি প্রয়োগ হবে এই কমান্ডটি চালালে user01 নামের ব্যবহারকারীর অ্যাকাউন্ট লক হয়ে যাবে, অর্থাৎ সে আর লগইন করতে পারবে না।
LOGGING IN TO A LOCAL COMPUTER

shell কে run করার জন্য প্রথমে কম্পিউটারে terminal-এর মাধ্যমে লগইন করতে হয়। Terminal হলো একটি টেক্সট-ভিত্তিক ইন্টারফেস, যা কম্পিউটার সিস্টেমে কমান্ড enter করাতে এবং আউটপুট print করতে ব্যবহৃত হয়।

টার্মিনালে লগইনের কয়েকটি way রয়েছে:

1.1.1 ধরুন আপনি কম্পিউটার চালু করলেন এবং Red Hat Enterprise Linux 8-এ, যদি GUI available থাকে।

step 1

সিস্টেম চালু হলো,

tty1 → GUI Login Screen
tty2 → Text Login Prompt
tty3 → Text Login Prompt
tty4 → Text Login Prompt
tty5 → Text Login Prompt
tty6 → Text Login Prompt

step 2

আপনি GUI-তে লগইন করলেন।

আপনার নাম Ruhan, Linux প্রথম খালি Console (tty2) খুঁজে পেল, তাই আপনার Desktop সেখানে চালু হলো।

tty1 → GUI Login Screen
tty2 → Ruhan’s Desktop
tty3 → Text Login Prompt
tty4 → Text Login Prompt
tty5 → Text Login Prompt
tty6 → Text Login Prompt

step 3

Ctrl+Alt+F3 press করলেন এবং টেক্সট মোডে লগইন করলেন।

tty1 → GUI Login Screen
tty2 → Ruhan’s Desktop
tty3 → Ruhan’s Text Session
tty4 → Text Login Prompt
tty5 → Text Login Prompt
tty6 → Text Login Prompt


এখন একই ব্যবহারকারীর দুটি সেশন চলছে:

tty2 → GUI Desktop

tty3 → Command Line

step 4

Switch User করলেন

এবার Karim নামে আরেকজন ব্যবহারকারী লগইন করল।

Linux দেখল:

  • tty2 ব্যবহৃত
  • tty3 ব্যবহৃত

তাই পরবর্তী খালি Console (tty4) ব্যবহার করল।

tty1 → GUI Login Screen
tty2 → Ruhan’s Desktop
tty3 → Ruhan’s Text Session
tty4 → Karim’s Desktop
tty5 → Text Login Prompt
tty6 → Text Login Prompt

Linux-এর কাছে tty1–tty6 অনেকটা বাড়ির আলাদা আলাদা রুমের মতো

  • tty1 = প্রবেশদ্বার (Login Screen)
  • tty2 = Ruhan-এর Desktop
  • tty3 = Ruhan-এর Terminal
  • tty4 = Karim-এর Desktop

সবগুলো একই কম্পিউটারে একসাথে চলতে পারে, কিন্তু একে অপরের থেকে আলাদা থাকে। Red Hat Enterprise Linux 8-এ Virtual Console (TTY) হলো একাধিক আলাদা লগইন স্ক্রিন বা সেশন, যা একই কম্পিউটারে একসাথে চালানো যায়।

LOGGING IN OVER THE NETWORK

Linux ব্যবহারকারী এবং অ্যাডমিনদের প্রায়ই remote সিস্টেমে শেল অ্যাক্সেস নিতে হয়, যেটা করা হয় নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ স্থাপন করে। বর্তমান প্রযুক্তি পরিবেশে, অনেক হেডলেস সার্ভার আসলে ভার্চুয়াল মেশিন বা পাবলিক/প্রাইভেট ক্লাউডে চলে। এদের বাস্তব কোনো হার্ডওয়্যার কনসোল (monitor, keyboard) থাকে না, এমনকি অনেক সময় সিরিয়াল কনসোলও থাকে না।

LOGGING OUT

যখন আপনি শেল ব্যবহার শেষ করবেন এবং সেশন থেকে বের হতে চাইবেন, তখন সেশন শেষ করার জন্য কয়েকটি পদ্ধতি বেছে নিতে পারেন।

নিচে একটি SSH সেশনের লগআউটের উদাহরণ দেওয়া হলো:

[remoteuser@remotehost ~]$ exit
logout
Connection to remotehost closed.
[user@host ~]$

Strawberry Group | Topic Five, Byte Part

Sorry! you cannot copy content of this page.