Strawberry Group | Topic One, Byte Part

T1, Byte Part ( 1 )

What is LINUX?

WHY SHOULD YOU LEARN ABOUT LINUX?

Linux IT Proffessional-দের জন্য খুবই critical (গুরুত্বপূর্ণ) একটি Technology। বর্তমানে লিনাক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, আর আমরা যদি ইন্টারনেট ব্যবহার করি, তাহলে প্রতিদিনই অজান্তে লিনাক্স সিস্টেমের সাথে যুক্ত আছি। যেমন- World Wide Web ব্রাউজ করা বা ই-কমার্স সাইটে Buy and Sell করা।

লিনাক্স শুধু ওয়েবেই সীমাবদ্ধ নয়। এটি দোকানের পয়েন্ট-অফ-সেল (POS) সিস্টেম, World Stock markets, স্মার্ট টিভি এবং বিমানের ইন-ফ্লাইট entertainment system manage করে। world এর top 500 supercomputer-এর বেশিরভাগই powered by linux। linux ক্লাউড revolution-এর fundamental technology-গুলো provide করে, container-based microservice applications, software-based storage technologies ও big data solutions তৈরিতেও লিনাক্সের next generation tools use করা হয়।

Modern Data Center এ লিনাক্স ও মাইক্রোসফট উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম, তবে এখানে লিনাক্সের ব্যবহার দ্রুত বাড়ছে। লিনাক্স শেখার কিছু প্রধান কারণ হলো-

  • উইন্ডোজ ইউজারদের প্রায়ই লিনাক্সের সাথে interoperate করতে হয়।
  • অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, লিনাক্স অ্যাপ্লিকেশন অথবা তার রানটাইম হোস্ট করে।
  • cloud computing-এ প্রাইভেট ও পাবলিক ক্লাউডের বেশিরভাগ সার্ভার অপারেটিং সিস্টেম হিসাবে Linux কে ব্যবহার করে।
  • মোবাইল অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট অব থিংস (IoT)-এর ক্ষেত্রে, আমাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম লিনাক্স ব্যবহার করে, এমন সম্ভাবনা অনেক বেশি।
  • IT তে ভালো ক্যারিয়ার গড়তে লিনাক্স এর demand এখন খুবই high।

WHAT MAKES LINUX GREAT?

“What makes Linux great?”—এর প্রশ্নের অনেক different answer আছে, তবে তিনটি গুরুত্বপূর্ণ কারণ হলো:  

Linux is open source software
ওপেন সোর্স মানে শুধু সিস্টেম কি কাজ করছে সেটা দেখা নয়, বরং আমরা এখানে changes-গুলো experiment করতে পারব এবং অন্যদের ব্যবহারের জন্য freely শেয়ার করতে পারব। ওপেন সোর্স মডেলের অর্থ হলো, সিস্টেমে improvments করা সহজ ও faster innovation করা সম্ভব হয়।  

– Linux provides easy access to a powerful and scriptable command-line interface (CLI) লিনাক্স built করা হয়েছে basic design philosophy দিয়ে যাতে user-রা command line (CLI) দিয়ে সব administration tasks করতে পারে। এটি easier automation, deployment এবং provisioning enable করে ও local ও remote both system administration সহজ করে। অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো নয়, লিনাক্সে এই সুবিধাগুলো শুরু থেকেই built করা ছিল এবং সবসময়ই ধরে নেওয়া হয়েছে যে এই important capabilities-গুলো ব্যবহারযোগ্য হবে।  

– Linux is a modular operating system that allows you to easily replace or remove components
সিস্টেমের component-গুলি প্রয়োজন অনুসারে আপগ্রেড এবং আপডেট করা যেতে পারে। একটি লিনাক্স সিস্টেম একটি general-purpose development ওয়ার্কস্টেশন বা একটি stripped-down সফ্টওয়্যার অ্যাপ্লায়েন্স হতে পারে।

Bottom line হলো, Linux খুবই flexible—আমরা চাইলে এটাকে বড়, শক্তিশালী কম্পিউটার সিস্টেম বানাতে পারি, আবার চাইলে শুধু একটাই কাজ করার জন্য ছোট ও মিনিমাল সিস্টেম হিসেবেও ব্যবহার করতে পারি।

WHAT IS OPEN SOURCE SOFTWARE?

ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যার সোর্স কোড যে কেউ ব্যবহার, স্টাডি, মডিফাই এবং শেয়ার করতে পারে।

সোর্স কোড হলো Human-Readable Instructions, যা একটি প্রোগ্রাম তৈরি করতে ব্যবহৃত হয়। এটি স্ক্রিপ্ট হিসেবে ইন্টারপ্রেট করা যেতে পারে অথবা কম্পাইল করে একটি বাইনারি এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করা যায়, যা কম্পিউটার Directly Run করে। সোর্স কোড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তা কপিরাইটের আওতায় পড়ে, এবং কপিরাইট holder নির্ধারণ করেন কোন শর্তে সফটওয়্যার Copied, Adapted, and Distributed করা যাবে। ব্যবহারকারীরা একটি সফটওয়্যার লাইসেন্সের অধীনে এই সফটওয়্যার ব্যবহার করতে পারে।

কিছু সফটওয়্যারের সোর্স কোড শুধুমাত্র সেই person, team বা organization-র জন্য উন্মুক্ত থাকে যারা এটি তৈরি করেছে। এই ধরনের সফটওয়্যারকে সাধারণত “প্রোপ্রাইটারি” বা “ক্লোজড সোর্স” সফটওয়্যার বলা হয়। লাইসেন্স সাধারণত end user-কে শুধু প্রোগ্রামটি run করার অনুমতি দেয়। তবে প্রোগ্রামের মূল সোর্স কোড দেখার বা পরিবর্তন করার সুযোগ দেয় না, কিংবা খুব সীমিতভাবে দেয়।

ওপেন সোর্স সফটওয়্যার ভিন্ন। যখন কপিরাইট holder একটি ওপেন সোর্স লাইসেন্সের অধীনে সফটওয়্যার provide করেন, তখন তিনি ব্যবহারকারীকে প্রোগ্রাম চালানোর পাশাপাশি সোর্স কোড view, modify, compile এবং royality-free তে অন্যদের কাছে redistribusiotn করার right প্রদান করেন।

ওপেন সোর্স colleboration, sharing, transparecy এবং rapid innovation কে encourage করে। কারণ এতে মূল ডেভেলপারদের বাইরে অন্যরাও সফটওয়্যারে modifications ও improvements করতে পারে এবং সেগুলো সবার সাথে share করে নিতে পারে।

ওপেন সোর্স মানেই যে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার বা সরবরাহ করা যাবে না তা নয়। অনেক organization-র commercial operation এর জন্য ওপেন সোর্স একটি critical part (গুরুত্বপূর্ণ অংশ)। কিছু ওপেন সোর্স লাইসেন্স কোডকে ক্লোজড সোর্স পণ্যে reused করতে allow করে। ওপেন সোর্স কোড sell করাও সম্ভব, তবে ture ওপেন সোর্স লাইসেন্স সাধারণত গ্রাহককে সোর্স কোড redistribution করার অনুমতি দেয়। সাধারণত Red Hat-এর মতো প্রতিষ্ঠানগুলো ওপেন সোর্স products এর উপর ভিত্তি করে deploying, supporting, and extending solutions জন্য commercial help করে।

ওপেন সোর্সের ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা রয়েছে:

  • Control: কোড কী করছে তা দেখা এবং প্রয়োজনে improvemrnt এর জন্য পরিবর্তন করা।
  • Training: real-world কোড থেকে শেখা এবং আরও কার্যকর অ্যাপ্লিকেশন তৈরি করা।
  • Security: sensitive কোড inspect করা এবং original ডেভেলপারদের সহায়তা নিয়ে বা ছাড়াই সমস্যার সমাধান করা।
  • Stability: original developer বা distributor না থাকলেও কোড survive করতে পারে।

Bottom line হলো, সহযোগিতার মাধ্যমে ওপেন সোর্স আরও better সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে এবং investment এর উপর higher-return নিশ্চিত করে।

Strawberry Group | Topic One, Byte Part

Sorry! you cannot copy content of this page.