Strawberry Group | Topic One, Bright Part
T1, Bright Part ( 3 )
RED HAT ENTERPRISE LINUX
Development of Red Hat Enterprise Linux
Red Hat একটি multistage process এর মাধ্যমে ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপ করে এবং তা দক্ষতার সঙ্গে তাদের এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম Red Hat Enterprise Linux (RHEL)-এ integrate করে।
Red Hat সফটওয়্যারকে stabilize ও standardization করে তোলে, যাতে এটি দীর্ঘমেয়াদি সাপোর্টের জন্য প্রস্তুত থাকে। এরপর সেটিকে তাদের enterprise-ready ডিস্ট্রিবিউশন Red Hat Enterprise Linux (RHEL)-এ integrates করা হয়।
Red Hat বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে সাহায্য করে। তারা কোড দেয়, ডেভেলপারদের সময় ও সহায়তা দেয় এবং অন্য লিনাক্স ডেভেলপারদের সঙ্গে কাজ করে। এতে সবার জন্য সফটওয়্যার আরও ভালো হয়।
Red Hat ওপেন সোর্স প্রজেক্টগুলোকে স্পনসর করে এবং সেগুলো community-driven লিনাক্স ডিস্ট্রিবিউশন Fedora-এ যুক্ত করে। Fedora একটি free working environment দেয়, যেখানে নতুন ফিচার তৈরি ও পরীক্ষা করা হয়। পরে সফল ফিচারগুলো তাদের commercialized products-এ যোগ করা হয়।

Fedora
Fedora একটি কমিউনিটি প্রজেক্ট যা complete, free, Linux-based operating system। Red Hat কমিউনিটি-কে স্পনসর করে এবং community representative-এর সঙ্গে কাজ করে, যাতে latest upstream software দ্রুত এবং নিরাপদভাবে ডিস্ট্রিবিউশনে integrate করা যায়। Fedora প্রজেক্টে তৈরি হওয়া সব সফটওয়্যার, কোড বা ফিচার আবার সকলের জন্য free and open source world distribute করা হয়। অর্থাৎ, কেউ চাইলে তা ব্যবহার করতে, পরিবর্তন করতে বা ডেভেলপ করতে পারে। এবং এই প্রজেক্টে যে কেউ অংশগ্রহণ করতে পারে।
তবে, Fedora মূলত innovation ও excellence-এর উপর মনোযোগ দেয়, not long-term stability। প্রতি ছয় মাসে major আপডেট আসে, যা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। Fedora একটি রিলিজ বা সফটওয়্যারের version মাত্র এক বছর (বা দুইটি বড় আপডেট) পর্যন্ত সাপোর্ট করে। অর্থাৎ, তার পর আর নতুন আপডেট বা সাপোর্ট পাওয়া যায় না। তাই বড় প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজ যাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীল সিস্টেমের প্রয়োজন, তাদের জন্য এটি খুব উপযুক্ত নয়।
Red Hat Enterprise Linux
Red Hat Enterprise Linux (RHEL) হলো Red Hat এর enterprise-ready এবং commercially-supported Linux ডিস্ট্রিবিউশন। এটি শুধু কয়েকটি mature ওপেন সোর্স প্রজেক্টের সমষ্টি নয়, বরং ওপেন সোর্স কম্পিউটিংয়ের জন্য একটি leading প্ল্যাটফর্ম।
RHEL খুব ভালোভাবে টেস্ট করা হয় এবং এর সাথে বড় একটি সাপোর্ট ইকোসিস্টেম থাকে—যেমন বিভিন্ন পার্টনার, হার্ডওয়্যার ও সফটওয়্যার সার্টিফিকেশন, কনসাল্টিং সার্ভিস, ট্রেনিং, এবং বহু বছরের সাপোর্ট ও মেইনটেন্যান্স গ্যারান্টি।
Fedora থেকে ভিত্তি নেওয়ার পর, Red Hat নিজস্ব প্রয়োজন অনুযায়ী কোন কোন প্যাকেজ (software packages) যুক্ত করবে তা বেছে নিতে পারে।
অর্থাৎ:
- তারা সব Fedora প্যাকেজ সরাসরি নেয় না
- প্রয়োজন অনুযায়ী কিছু বাদ দেয়, কিছু রাখে
- আবার নিজেরা উন্নয়ন (enhancement) করে
তারা যে develop করে, সেটি আবার মূল ওপেন সোর্স প্রকল্প (upstream projects) এবং Fedora-তে ফিরিয়ে দেয়। এছাড়া, Red Hat এমনভাবে কনফিগারেশন ঠিক করে (configuration decisions নেয়) যাতে কর্পোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের প্রয়োজন ভালোভাবে পূরণ হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— Red Hat ভেন্ডর (hardware/software কোম্পানি) এবং গ্রাহকদের ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হতে সাহায্য করে। তারা upstream ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করে নতুন সমাধান তৈরি করে এবং সমস্যাগুলো ঠিক করে।
Red Hat Enterprise Linux সাবস্ক্রিপশন-ভিত্তিক ডিস্ট্রিবিউশন মডেল ব্যবহার করে। যেহেতু এটি ওপেন সোর্স সফটওয়্যার, তাই এটি কোনো লাইসেন্স ফি নয়। বরং এই সাবস্ক্রিপশনের মাধ্যমে কাস্টমার সাপোর্ট, মেইনটেন্যান্স, আপডেট, সিকিউরিটি প্যাচ, Red Hat Customer Portal-এর Knowledgebase-এ প্রবেশাধিকার, সার্টিফিকেশন ইত্যাদির জন্য অর্থ প্রদান করে। অর্থাৎ, কাস্টমার মূলত দীর্ঘমেয়াদি সাপোর্ট, দক্ষতা, প্রতিশ্রুতি এবং প্রয়োজনের সময় সহায়তার জন্য অর্থ দেয়।
যখন বড় আপডেট (মেজর আপডেট) পাওয়া যায়, তখন কাস্টমাররা অতিরিক্ত টাকা না দিয়েই সুবিধামতো সময়ে নতুন ভার্সনে যেতে পারে। এতে সিস্টেম আপডেটের economic and practical aspects simplifie হয়ে যায়।
CentOS
CentOS হলো একটি কমিউনিটি-চালিত (community-driven) Linux ডিস্ট্রিবিউশন।
এটি মূলত Red Hat Enterprise Linux (RHEL)-এর ওপেন সোর্স কোড থেকে তৈরি।
- এটি সম্পূর্ণ ফ্রি
- সহজে ইনস্টল করা যায়
- community of volunteers দ্বারা পরিচালিত
- Red Hat থেকে independently পরিচালিত
CentOS বনাম RHEL – মূল পার্থক্য
| বিষয় | CentOS | RHEL |
| Support | Self-support (নিজেকেই সমাধান করতে হয়) | Standard, Premium 24×7, Entry-level – বিভিন্ন ধরনের অফিসিয়াল সাপোর্ট |
| Bug Fix / Update Response | RHEL অফিসিয়াল আপডেট বের হওয়ার পর আপডেট দেয় | নিজস্ব ডেভেলপার টিম দ্রুত সমস্যা সমাধান করে, অনেক সময় অফিসিয়াল আপডেটের আগেই hotfix দেয় |
| Update Support Duration | সর্বশেষ minor version পর্যন্ত সীমিত | Extended Update Support (EUS) ও Extended Lifecycle Support (ELS) – দীর্ঘমেয়াদি সাপোর্ট |
| Software Certification | সাধারণত বড় কোম্পানির সার্টিফায়েড নয় | হাজার হাজার সার্টিফায়েড অ্যাপ্লিকেশন |
| Documentation & Tools | ফোরাম, মেইলিং লিস্ট, উইকি ইত্যাদি | Red Hat Customer Portal, Knowledgebase, reference architecture |
| Advanced Monitoring | নেই | Red Hat Insights – রিয়েল-টাইম সিস্টেম বিশ্লেষণ |
TRYING OUT RED HAT ENTERPRISE LINUX
Red Hat Enterprise Linux (RHEL) কীভাবে ব্যবহার করে দেখবেন? RHEL ব্যবহার করে দেখার কয়েকটি উপায় আছে:
Evaluation Copy ডাউনলোড করা
আপনি Red Hat–এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি evaluation (পরীক্ষামূলক) ভার্সন ডাউনলোড করতে পারেন। এটি সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা যায় এবং সাথে অতিরিক্ত তথ্য (supplementary information) দেওয়া থাকে। এটি তাদের জন্য ভালো যারা RHEL ইনস্টল করে নিজে হাতে পরীক্ষা করতে চান।
Red Hat Developer Program
Red Hat ডেভেলপারদের জন্য ফ্রি সাবস্ক্রিপশন দেয়।
এই প্রোগ্রামের মাধ্যমে ডেভেলপাররা:
- দ্রুত সফটওয়্যার ডেভেলপ করতে পারে
- প্রোটোটাইপ তৈরি করতে পারে
- টেস্টিং করতে পারে
- তাদের সফটওয়্যার ডেমো দেখাতে পারে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একই এন্টারপ্রাইজ প্রোডাক্ট পরে ব্যবহার হবে, সেই একই প্ল্যাটফর্মে আগে থেকেই কাজ করার সুযোগ পাওয়া যায়।
Cloud Provider ব্যবহার করা
আপনি চাইলে সরাসরি ক্লাউড থেকেও RHEL ব্যবহার করতে পারেন।
উদাহরণস্বরূপ:
Amazon Web Services (AWS) Marketplace–এ অফিসিয়াল RHEL AMI (Amazon Machine Image) পাওয়া যায়।
এর সুবিধা:
- নিজে ইনস্টল করতে হয় না
- কয়েক মিনিটের মধ্যে সার্ভার চালু করা যায়
- ক্লাউড পরিবেশে সহজে পরীক্ষা করা যায়।
Thank you ! You have completed all sessions on this topic.
Strawberry Group | Topic One, Bright Part
NEXT, TOPIC 2 >> Installing Red Hat Enterprise Linux
STRAWBERRY GROUP
- Topic One | Getting Started with Red Hat Enterprise Linux
- Topic Two | Installing Red Hat Enterprise Linux
- Topic Three | Controlling the Boot Process
- Topic Four | Getting Help in Red Hat Enterprise Linux
- Topic Five | Accessing the Command Line
- Topic Six | Managing Files from the Command Line
- Topic Seven | Accessing Linux File Systems
BLUEBEERY GROUP
- Topic Eight | Creating, Viewing, and Editing Text Files
- Topic Nine | Archiving and Transferring Files
- Topic Ten | Managing Local Users and Groups
- Topic Eleven | Controlling Access to Files
- Topic Twelve | Controlling Access to Files with ACLs
- Topic Thirteen | Managing Networking
- Topic Fourteen | Installing and Updating Software Packages
MULBERRY GROUP
- Topic Fifteen | Configuring and Securing SSH
- Topic Sixteen | Managing Basic Storage
- Topic Seventeen | Controlling Services and Daemons
- Topic Eighteen | Scheduling Future Tasks
- Topic Nineteen | Tuning System Performance
- Topic Twenty | Monitoring and Managing Linux Processes
- Topic Twenty One | Analyzing and Storing Logs
GOOSEBERRY GROUP
- Topic Twenty Two | Analyzing Servers and Getting Support
- Topic Twenty Three | Improving Command-line Productivity
- Topic Twenty Four | Managing Logical Volumes
- Topic Twenty Five |Implementing Advanced Storage Features
- Topic Twenty Six | Accessing Network-Attached Storage
- Topic Twenty Seven | Managing SELinux Security
- Topic Twenty Eight | Managing Network Security
- Topic Twenty Nine | Comprehensive Review
- Topic Thirty | Comprehensive Review
- Topic Special Thirty One | Run Containers
