Strawberry Group | Topic Four, Bite Part
T4, Bite Part ( 2 )
READING INFO DOCUMENTATION
INTRODUCING GNU INFO
GNU info
Man page-এর ফরম্যাট command reference হিসেবে useful, কিন্তু সাধারণ documentation হিসেবে ততটা উপযোগী নয়। এই ধরনের ডকুমেন্টেশনের জন্য GNU Project একটি আলাদা অনলাইন ডকুমেন্টেশন সিস্টেম তৈরি করেছে, যার নাম GNU Info।
- Red Hat Enterprise Linux সিস্টেমে Info document খুব গুরুত্বপূর্ণ একটি রিসোর্স, কারণ অনেক মৌলিক কম্পোনেন্ট ও ইউটিলিটি—যেমন coreutils package এবং glibc standard libraries—GNU Project দ্বারা তৈরি অথবা Info document সিস্টেম ব্যবহার করে।
Important
Support special exhibitআমরা হয়তো ভাবতে পারি কেন দুইটি local documentation system আছে—man pages এবং Info documents। এর কিছু কারণ বাস্তবিক (practical), আর কিছু Linux এবং এর application বিভিন্ন open source community দ্বারা দীর্ঘ সময় ধরে যেভাবে তৈরি হয়েছে তার সাথে সম্পর্কিত।ions.
Man pages
- বেশি formal format
- সাধারণত একটি নির্দিষ্ট command বা function সম্পর্কে তথ্য দেয়
- আলাদা আলাদা text file হিসেবে থাকে
Info documents
- একটি software package পুরোটা নিয়ে আলোচনা করে
- বেশি practical উদাহরণ থাকে
- hypertext (লিংক/নেভিগেশন সহ) আকারে থাকে
আমাদের সিস্টেম থেকে সব তথ্য ভালোভাবে ব্যবহার করতে চাইলে man page এবং Info document—দুইটাই জানা উচিত।
Reading Info Documentation
# pinfo
Info document viewer চালু করতে pinfo কমান্ড ব্যবহার করা হয়। pinfo ওপেন করলে এটি top directory থেকে শুরু হয়।
pinfo ওপেন করলে এটি top directory থেকে শুরু হয়। এর মানে কি? pinfo চালালে প্রথমে সব টপিকের তালিকা (main menu) দেখায়, সেখান থেকে আমরা বিষয় বেছে নিতে পারি।
Info documentation অনেক বিস্তারিত (comprehensive) এবং এতে hyperlink থাকে। Info page বিভিন্ন format-এ output করা সম্ভব।
এর বিপরীতে, man page সাধারণত print করার জন্য বেশি উপযোগীভাবে তৈরি করা হয়। Info format, man page-এর তুলনায় বেশি flexible, তাই এটি জটিল command এবং ধারণা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে।
man page-এর মতো Info node-ও command line থেকে pinfo কমান্ড ব্যবহার করে পড়া যায়। একটি সাধারণ man page-এ অল্প পরিমাণ তথ্য থাকে এবং এটি একটি নির্দিষ্ট বিষয়, command, tool বা file-এর উপর ফোকাস করে। অন্যদিকে Info documentation একটি সম্পূর্ণ (comprehensive) ডকুমেন্ট।
info node ?
Info node হলো Info document-এর একটি আলাদা অংশ বা সেকশন। সহজভাবে, একটি বড় Info document অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত থাকে, আর প্রতিটি ভাগকে node বলা হয়। এগুলো বইয়ের chapter বা section-এর মতো কাজ করে।
Info-এর সুবিধাসমূহ
- একটি বড় system-এর জন্য একক ডকুমেন্ট, যেখানে প্রয়োজনীয় সব তথ্য থাকে
- Hyperlink থাকে
- সম্পূর্ণ browsable index থাকে
- পুরো ডকুমেন্টে full text search করা যায়
কিছু command এবং utility-তে man page এবং Info documentation—দুটোই থাকে; সাধারণত Info documentation বেশি বিস্তারিত হয়।
উদাহরণ হিসেবে tar এর ডকুমেন্টেশন man এবং pinfo দিয়ে তুলনা করা যায়:
[user@host ~]$ man tar
[user@host ~]$ pinfo tar
pinfo reader original info command-এর চেয়ে বেশি advanced। নির্দিষ্ট কোনো topic দেখতে চাইলে pinfo topic কমান্ড ব্যবহার করা হয়। আর pinfo কোনো argument ছাড়া চালালে এটি top directory open করে। নতুন কোনো software install করলে তার documentation pinfo-তে পাওয়া যায়।
NOTE:
যদি সিস্টেমে কোনো নির্দিষ্ট Info topic না থাকে, তাহলে Info সেই ক্ষেত্রে matching man page খুঁজে দেখাবে এবং সেটাই প্রদর্শন করবে।
COMPARING GNU INFO AND MAN PAGE NAVIGATION
pinfo কমান্ড এবং man কমান্ড navigation–র জন্য কিছুটা আলাদা key ব্যবহার করে। নিচের টেবিলে দুইটার navigation key-এর তুলনা দেখানো হয়েছে:
pinfo and man, key binding comparison
nevigation of man and info command | info from keybord | man from keybord |
|---|---|---|
এক স্ক্রিন নিচে স্ক্রল | PageDown বা Space | PageDown বা Space |
এক স্ক্রিন উপরে স্ক্রল | PageUp বা b | PageUp বা b |
টপিকের ডিরেক্টরি দেখানো | D | – |
টপিকের প্যারেন্ট নোড দেখানো | U | – |
টপিকের শুরুতে যাওয়া | HOME | G |
অর্ধেক স্ক্রিন নিচে | – | D |
অর্ধেক স্ক্রিন উপরে | – | U |
নিচের hyperlink এ যাওয়া | DownArrow | – |
cursor থাকা টপিক খুলা | Enter | – |
এক লাইন নিচে | – | DownArrow বা Enter |
আগের hyperlink এ যাওয়া | UpArrow | – |
এক লাইন উপরে | – | UpArrow |
pattern খোঁজা | /string | /string |
পরের node/চ্যাপ্টার | N | – |
পরের search result | / তারপর Enter | n |
আগের node/চ্যাপ্টার | P | – |
আগের search result | – | Shift + N |
প্রোগ্রাম বন্ধ করা | Q | Q |
Strawberry Group | Topic Four, Bite Part
